হিজলায় পুলিশের মা'দ'ক'বি'রো'ধী অভিযান: ই'য়া'বা'স'হ ৩ কা'র'বা'রি গ্রে'প্তা'র

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৪:১১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৪:১৩:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, হিজলা (বরিশাল):

বরিশালের হিজলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, হিজলা থানার এএসআই বাদলের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাজি বাড়ির রাস্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নুরে আলম বাবু ও রাকিব নামের দুই ব্যক্তিকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রাকিব দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এদিকে, পৃথক আরেকটি অভিযানে গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজার এলাকা থেকে লাদেন নামের আরও এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তার বাড়ি পার্শ্ববর্তী কাজিরহাট থানার আদর্শনগর ইউনিয়নে।

হিজলা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত এই তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে হিজলা থানা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]