রাজধানীর যাত্রাবাড়ীতে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের স্কাফ সিরাপ’সহ ০১ মা'দ'ক কারবারিকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১০।*

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৩:৪৩:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৩:৪৪:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের স্কাফ সিরাপ’সহ ০১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১০।* ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৪ নভেম্বর ২০২৬ তারিখ ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০। ২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৪/১১/২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৫.১৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ গোলাপবাগ এলাকায় একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপনপূর্বক সন্দেহজনক গাড়ি তল্লাশী করে। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশীকালে ৯৭ (সাতানব্বই) বোতল স্কাফ সিরাপ, যার আনুমানিক বাজার মূল্য ৩,৮৮,০০০/-(তিনলক্ষ আটাশি হাজার টাকা), সহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল জায়িদ(২১), পিতা- শফিকুল ইসলাম, সাং-ভাগজোত, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া বলে জানা যায়। এসময় তার নিকট হতে দুটি স্মার্ট ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়। ৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]