মোঃ আইয়ুব চৌধুরী:
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া জুমিয়া পুনর্বাসন বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বিহার পরিচালনা কমিটির সভাপতি দীপন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা। প্রধান অতিথির বক্তব্যে উথোয়াইমং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সহাবস্থানের এক অনন্য জনপদ। এখানে পাহাড়ি-বাঙালি, বৌদ্ধ, মুসলিম, হিন্দু ও খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তিনি বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা, শান্তি ও কল্যাণবোধ জাগ্রত করে। পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ, স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী, দায়ক-দায়িকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে চীবর দান, প্রার্থনা ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হয়। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলার কথা রয়েছে। অনুষ্ঠান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক ছিল।