ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০২:৪৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০২:৪৯:৪১ অপরাহ্ন
ওমর ফারুক তালুকদার, ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখার উদ্যোগে  কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৪ নভেম্বর)  ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয। নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ।  সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষাটি নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাছেন  আলী  জানান, ভালুকা থেকে উনত্রিশ টি স্কুলের মোট নয়শত পয়ষট্টি জন ছাত্র ছাত্রী পরিক্ষায় অংশ নেন।  সার্বিক দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

সাধারণ সম্পাদক মুহাম্মদ আফজালুর রহমান, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান, যুগ্ন সম্পাদক হুসাইন মোহাম্মদ রুমান, মোঃ আতাউল করিম,  সাংগঠনিক সম্পাদক তাপস কুমার দেবনাথ, সহ শিক্ষক বৃন্দ। পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পৌর বি এনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন মো. মোস্তাফিজুর রহমান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]