নাশকতা ও ষ'ড়'য'ন্ত্রে'র প্র'তি'বা'দে বানারীপাড়ায় বি'ক্ষো'ভ সমাবেশ

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০২:১৮:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০২:২০:২৬ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারাদেশে আওয়ামী ফ্যাসিবাদের নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শেরে বাংলা বাজারে উদয়কাঠী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম রকি। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন। উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান

মানিকের সভাপতিত্বে সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন বাইশারী সৈয়দ বজলুল হক ডিগ্রী কলেজের প্রভাষক জাকির হোসেন, উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত করিম, সাংগঠনিক সম্পাদক অমৃত লাল রায় সহ উদয়কাঠী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]