মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্র'তি'বা'দে ঢাকা আলিয়া ছাত্রদলের বি'ক্ষো'ভ মিছিল

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৯:৫০:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৯:৫২:২৫ পূর্বাহ্ন
মোঃ আরিফুল ইসলাম ঢাকা আলিয়া প্রতিনিধি,

দেশব্যাপী আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা মহানগর দক্ষিণ শাখা। রাত ২টা ৩০ মিনিটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি মাদ্রাসা ক্যাম্পাস থেকে শুরু হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে আল্লামা কাশগড়ী (রহ.) হলে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃছানাউল্লাহ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন মমিন এবং ছাত্রদলের তরুণ নেতা মোঃ মুজাহিদুল ইসলাম ও মোঃ আব্দুল আলিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তাঁরা বলেন, ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারত্ব ও ভয়ভীতির রাজনীতির কোনো স্থান থাকতে পারে না। আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবিতে ডাকা লকডাউনের বিরোধিতা করে বক্তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে দেশের স্বাভাবিক জনজীবন ব্যাহত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।

জনগণের জানমাল ও শিক্ষার পরিবেশ রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে বলেও তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]