যৌতুক মা'ম'লা'য় কা'রা'গা'রে কলেজ শিক্ষক

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০১:১৯:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০১:২১:৫৯ পূর্বাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রামে স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় এস এম ওয়ালি উল্লাহ (৪৩) নামে এক কলেজ শিক্ষক কারাগারে গেছেন। তাঁর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চিলমারী কলেজ মোড় থেকে অভিযুক্ত প্রভাষক এসএম ওয়ালি উল্লাহ (৪৩)কে গ্রেফতার করে। মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, বাদী ও অভিযুক্তের মধ্যে ২০২৫ সালের ২ জুলাই রেজিস্ট্রিকৃত কাবিন নামার মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর তাঁরা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযুক্ত ওয়ালি উল্লাহ চিলমারী সরকারি ডিগ্রী কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক।

বাদীর অভিযোগ, বিয়ের পর থেকেই অভিযুক্ত তাঁর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে না পারায় তাঁকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে গত ২৭ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত পুনরায় পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে বাদী আইনজীবির মাধ্যমে পৃথক আইনি নোটিশ পাঠান। পরবর্তী সময়ে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমেও বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে অভিযুক্তের অসহযোগিতার কারণে আপস-মীমাংসা সম্ভব হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩)-এর ১১(গ) ধারায় আদালতে মামলা করেন। মামলার নথিতে চিকিৎসা গ্রহণ, আইনি নোটিশ এবং লিগ্যাল এইড অফিসের প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য উল্লেখ রয়েছে। চিলমারী ডিগ্রী কলেজের অধ্যক্ষে প্রফেসর ডঃ মোঃ মজিবল হায়দর চৌধূরীকে

একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে অভিযুক্ত ওয়ালি উল্লাহর মা মোছাঃ আনোয়ারা বেগম পুত্রকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, "আমার ছেলে গ্রেফতার হয়েছে-এজন্য দেশের আইন-আদালত আছে। আইন অনুযায়ী যা হবার তাই হবে।" এ বিষয়ে মামলার বাদী জানান, "ওয়ালি উল্লাহ্ ২০২৫ সালের ২ জুলাই নানা প্রলোভন দেখিয়ে আমাকে বিয়ে করে। সুমহান ইসলামের লেবাস ধারণ করে সে আমার সাথে সুন্দর সুন্দর কথা বলে প্রতারণা করেছে। সে একজন মুখোশধারী ক্রিমিনাল। আমি আশঙ্কা করছি সে আমার মতো আরো অনেকের জীবন নষ্ট করেছে। আমি রাষ্ট্র কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার দাবি করছি। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।"

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "ওয়ালি উল্লাহর স্ত্রীর করা মামলায় গত ১১ নভেম্বর ওয়ারেন্টমুলে তাঁকে গ্রেফতার করা হয়। পরে কোর্টের মাধ্যে কারাগারে প্রেরণ করা হয়েছে।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]