ব্রাহ্মণপাড়ায় বিশেষ অ'ভি'যা'ন: ৪০০ পিস ই'য়া'বা'স'হ দুই মা'দ'ক কারবারি গ্রে'প্তা'র, দুটি মোটরসাইকেল জ'ব্দ

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১২:০২:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ১২:০৭:২৯ পূর্বাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া দশটার দিকে ব্রাহ্মণপাড়া থানাধীন ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮), পিতা- মৃত নুরুল ইসলাম, বেজুড়া (ফজলু উদ্দিনের বাড়ি), ৫ নম্বর দুলালপুর ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া, নূরে আলম ভূঁইয়া (৪০), পিতা- মৃত ইয়াছিন ভূঁইয়া, সাং- সাহেবাবাদ (ডেঙ্গু ভূইয়ার বাড়ি), ৭ নম্বর সাহেবাবাদ ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ নভেম্বর রাত ২২:১৫ ঘটিকার সময় ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য, এএসআই (নিঃ) মো. নুর-আল-আহসান ও এএসআই (নিঃ) মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউপির অনন্তপুর গ্রামের জনৈক মো. ওয়াহিদনবীর ফিশারীর দক্ষিণ-পশ্চিম পাড়ের একটি টিনশেড ঘরের ভেতর অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোজাম্মেল হক ভূঁইয়ার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ২০১৪ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং ২০১৭ সালের পেনাল কোডের ধারায় মারধরের অভিযোগে আরও একটি মামলাসহ মোট ৫টি মামলার তথ্য পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]