শেরপুরে কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১১:৪১:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১১:৪৪:২১ অপরাহ্ন
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী স্কুল মাঠে কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী নবজাগরণ যুব সংঘের আয়োজনে বাদ আছর হইতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সাপমারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক ও কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মো: শাহ্ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো: সাইফুল ইসলাম,

প্রিয় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য মো: রইচ উদ্দিন (রইচ)। কুঠারাকান্দা ভাঙ্গরবাড়ী জামে মসিজের ঈমাম ও খতিব হাফেজ মো: সাজিদ হাসানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে তাছসির পেশ করেন, উত্তরা ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বাংলাদেশ বেতার, বাংলা ভিশন টিভি, দ্বীপ্ত টিভি, চ্যানেল ২৪, চ্যানেল ৯, বাংলা টিভির ইসলামী আলোচক মুফাচ্ছিরে কুরআন তরুণ বক্তা মুফতি নেছার উদ্দিন আহমাদ। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন এস এ টিভির ইসলামী আলোচক হযরত মাওলানা জুবায়ের আহমাদ কাদরী।

এছাড়া তৃতীয় বক্তা হিসেবে হাফেজ ক্বারী মাওলানা মো. আনিছুর রহমান এবং চতুর্থ বক্তা হিসেবে ফটিয়ামাটি বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মো. সুলাইমান ইসলাম রিফাত জামালপুরী তাফসির পেশ করেন। ওয়াজ মাহফিলে সার্বিক সহযোগিতা করেন সিঙ্গাপুর প্রবাসী মো. শফিকুল ইসলাম। ওয়াজ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিগণ অংশ নেন এবং গভীর মনোযোগ সহকারে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]