মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আলহাজ্ব আব্দুস সালামের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন হোসেনপুর উপজেলা বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম
জুয়েল, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, জেলা নবীন দলের সহসভাপতি ও উপজেলা নবীন দলের সভাপতি সাইফুল ইসলাম, বিএনপি নেতা বোরহান এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া। এ সময় নেতৃবৃন্দ নবনির্বাচিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের সফলতা কামনা করেন।