শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১০:৪২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১০:৪৪:০১ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা ভবনে নামাজ আদায় শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়েp আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্পের আওতায় মসজিদটি নির্মিত হয়েছে। জুমার নামাজে অংশ নেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ গণ্যমান্য ব্যক্তিরা। এ সময়

প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, দরগাহ শরীফের প্রকল্পের বাকি কাজ দ্রুত সম্পন্ন করা হবে। কাজ শেষ হলে এটি দেশের অন্যতম দৃষ্টিনন্দন মাজার ও মসজিদ কমপ্লেক্সে পরিণত হবে। এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, মোসাদ্দেক হোসেন বুলবুল, অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]