ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতা পরীক্ষা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৮:৫৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৮:৫৬:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতা পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়েজিত সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৬ এর লিখিত পরীক্ষা ৩ পর্বে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সকাল ১০ টায় প্রথম পর্বে কর্মী ও সহযোগী সদস্য (গ্রুপ-ক), বিকেল ৩টায় দ্বিতীয় পর্বে সদস্য ও সদস্য প্রার্থী (গ্রুপ-খ) এবং সন্ধ্যা ৭টায় তৃতীয় পর্বে থানা ও বিভাগীয় দায়িত্বশীল (গ্রুপ-গ) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সীরাত পাঠ প্রতিযোগিতা পরীক্ষায় সংগঠনের থানা ও বিভাগীয় দায়িত্বশীল, সদস্য ও সদস্য প্রার্থী এবং কর্মী ও সহযোগী সদস্যরা অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, কমলাপুর স্টেশন কলেজ, ফকিরাপুল মেজবাউল উলুম মহিলা মাদ্রাসা,

কাটাবন মসজিদ কমপ্লেক্স কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওলানা মোশাররফ হোসেন, ড. মোবারক হোসাইন ও মাওলানা শরিফুল ইসলাম, মহানগরীর মজলিসে শুরা সদস্য যথাক্রমে মতিঝিল দক্ষিণ থানা আমীর মোতাছিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমীর মো. শামসুল বারী, মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুরুদ্দিন, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, শাহবাগ পশ্চিম থানা আমীর অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, পল্টন থানা আমীর অ্যাডভোকেট মারুফুল ইসলাম, পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

এদিকে যাত্রাবাড়ী অগ্রদূত বিদ্যানিকেত হাই স্কুলসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির। বায়তুল মোকাররম কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। খিলগাঁও জোনে দু'টি কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। এসময় খিলগাঁও জোনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি সন্ধ্যায় চকবাজার-বংশাল জোন দায়িত্বশীলদের সীরাত পাঠ প্রতিযোগিতা পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। অপরদিকে, ঢাকা-৬ সংসদীয় এলাকায় অনুষ্ঠিত সীরাত পাঠ প্রতিযোগিতা পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।

ঢাকা-৪ সংসদীয় এলাকায় অনুষ্ঠিত সীরাত পাঠ প্রতিযোগিতা পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]