ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:০৭:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:০৯:৩১ অপরাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর ধরে উপজেলার মেধাবীদের শিক্ষা বৃত্তি দিয়ে যাচ্ছে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প। এরই ধারাবাহিতায় এ বছর ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের আওতায় স্থানীয় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ জন গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে ৩ লক্ষ ৮০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

এছাড়াও দেশ-বিদেশে অধ্যায়নরত ৬ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য ৫০ হাজার করে ৩ লক্ষ টাকা এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আরো ৫ লক্ষ ৩৫ হাজার টাকার মানবিক সহযোগীতা প্রদান করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মেধাবী কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হয়। ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রকল্পের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি. এম কামরুল ইসলামের সভাপতিত্বে ও টাষ্ট্রি মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমেদ। এ সময় বৃত্তি প্রকল্পের ভাইস চেয়ারম্যান নবিউল ইসলাম খান, ট্রাস্টি মারুফুল হক ভূঁইয়া, লতিফা বেগম ভূঁইয়া সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সেন্ট মেরিস স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষা বাংলায় সর্বোচ্চ নম্বর পাওয়া জেরিন তাসনিম অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। আয়োজনদেরকে সাধুবাদ জানিয়ে বৃক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানায়, এ ধরণের আয়োজন একজন শিক্ষার্থীকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়।

আর্থিকভাবে সহায়তার পাশাপাশি একজন শিক্ষার্থী ও তার পরিবারের সাহস যোগায়। একদিন তারা সমাজে প্রতিষ্ঠিত হয়ে সমাজ তথা দেশের শিক্ষা প্রসারে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের মত ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি স্থানীয়ভাবে এত বড় ও দীর্ঘদিনের এই আয়োজনকে ঘিরে তারা তাদের অনেক আশা, আকাঙ্খা ও স্বপ্নের কথাও বলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]