কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে স্থানীয় হাট-বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন শাকসবজির সরবরাহ। বাজারে নানা ধরনের সবজির পর্যাপ্ত উপস্থিতি দেখা গেলেও দাম এখনো পুরোপুরি ক্রেতাদের নাগালে আসেনি। কিছু সবজির দাম কমতে শুরু করলেও অধিকাংশ সবজির দাম নিয়ে অসন্তোষ রয়েছে সাধারণ ক্রেতাদের মধ্যে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাজারের সাপ্তাহিক হাট ঘুরে দেখা যায়, কাঁচাবাজারের প্রায় প্রতিটি দোকানেই শীতকালীন ও মৌসুমি সবজির সমাহার। তবে সরবরাহ বাড়লেও সবজির দামে তার প্রত্যাশিত প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মুলা ৩০ টাকা, পটল ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা, শালগম ৬০ টাকা, শিম ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, কচুর গাটি ৪০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ টাকা, শসা ৫০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা, টমেটো ১০০ টাকা এবং কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া আকারভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৭০ টাকায়।
সংশ্লিষ্টদের মতে, শীতের সবজির সরবরাহ বাড়লেও স্থানীয় উৎপাদন এখনো চাহিদার তুলনায় কম। ফলে কাউখালীর বাজারে বিক্রি হওয়া সবজির বড় একটি অংশ খুলনা, যশোর ও বাগেরহাটসহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে আনতে হচ্ছে। পরিবহন ও কেনার খরচের প্রভাবও খুচরা বাজারে পড়ছে। স্থানীয় সবজি বিক্রেতা কাবুল হোসেন বলেন, স্থানীয়ভাবে সবজির উৎপাদন কম থাকায় বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে বেশি দামে সবজি কিনে আনতে হয়। তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পেলে সবজির দাম আরও কমে আসবে বলে আশা করছি। অন্যদিকে বাজারে সবজির পর্যাপ্ত উপস্থিতি থাকলেও দাম প্রত্যাশিত হারে না কমায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজার করতে আসা হাফেজ মাসুম বিল্লাহ বলেন, বাজারে সবজির ভরপুর থাকলেও দাম সেভাবে কমেনি। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের সুবিধামতো কাঁচামালের দাম ওঠানামা করাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। অনেক ক্রেতার অভিযোগ, বাজারে নিয়মিত ও কার্যকর মনিটরিংয়ের অভাবে ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণের সুযোগ পাচ্ছেন। এতে সীমিত আয়ের মানুষকে প্রতিনিয়ত বাড়তি খরচের চাপ সামলাতে হচ্ছে।
ক্রেতাদের দাবি, বাজারে সবজির সরবরাহ ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য রাখতে নিয়মিত বাজার মনিটরিং, মূল্যতালিকা প্রদর্শন এবং অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম রাখার পথ তৈরি হবে বলে মনে করছেন তারা। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর। তারিখ,১৩/১১/২০২৬।