নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ে পানির পাম্প চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে এসআরবি ১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। ২। ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চাপাতি গ্রামে পানির পাম্প চুরি করার সময় বিন্দুমতি (৭৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান অভিযুক্ত মানিক (২০) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। গতরাতে ময়মনসিংহে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক রুহিয়া থানাধীন চাপাতি গ্রামের বধুসরেনের
ছেলে।
। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী বিন্দমতি রানী তার ছোট ছেলের বাড়িতে বসবাস করতেন। গত ২৯ সেপ্টেম্বর বাদী মিনত সরকার ও তার ছোট ভাই সন্ধ্যা ০৬.০০ টার দিকে স্থানীয় বৈরাগী বাজারে যান এবং রাত আনুমানিক ১২.০০ টার দিকে বাড়িতে ফিরে আসেন। তারা বাড়ি ফিরে আসলে ভুক্তভোগীর ছোট ছেলের স্ত্রী ঘরের বাইরে আসেন এবং টিউবওয়েলের দিকে যায়। সেখানে তিনি ভুক্তভোগীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তারা ভুক্তভোগীর মাথার পিছনে রক্ত দেখতে পান এবং পালস পরীক্ষা করে ভুক্তভোগী মৃত্যুবরণ করেছেন বলে বুঝতে পারেন। এসময়, তারা দেখতে পান যে, তাদের তিন ভাইয়ের বাড়িতে লাগানো পানি তোলার তিনটি পাম্প চুরি হয়েছে। এই ঘটনায় , ভুক্তভোগীর ছেলে মিনত সরকার বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন ( মামলা নং-০৯)। ৪। মামলা দায়েরের পরে আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর এবং সিপিএসসি, এসআরবি-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ১২ নভেম্বর, ২০২৬ তারিখ রাত ১০.০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন বাকচর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি মানিককে গ্রেফতার করে। ৫। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। .
..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে