নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের ড্রয়ের ১ মাসও বাকি নেই। এই সময়ে এবারের বিশ্বকাপের ড্রয়ের নিয়ম বদলেছে ফিফা। নতুন নিয়মে বড় সুবিধা পাবে বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা দলগুলো। র্যাঙ্কিংয়ের ১ থেকে চারে থাকা সবগুলো দল সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না। তবে সেজন্য বড় একটা শর্ত পূরণ করতে হবে। চারটি দলকেই নিজ নিজ গ্রুপের শীর্ষে থাকতে হবে। এই নিয়ম ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের ধাঁচেই করা হয়েছে। বর্তমান র্যাঙ্কিংয়ে শীর্ষ চারে আছে স্পেন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইংল্যান্ড। তবে এই র্যাঙ্কিং শেষ পর্যন্ত টিকলে তবেই সুবিধা পাবে এই দলগুলো। র্যাঙ্কিং চূড়ান্ত হবে আগামী ৭ ডিসেম্বর। সেদিনের অবস্থানের ওপর ভিত্তি করেই দলগুলোর অবস্থান নির্ধারিত হবে।
আগামী ১১ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর দেড়টায় বিশ্বকাপের ড্র হবে। আয়োজনস্থল রিও ডি জেনিরোর মিউজিয়াম অব মডার্ন আর্ট। সেরা দলগুলোর সবাই এখনো বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি। যুক্তরাষ্ট্র ২৭ নভেম্বর এল সালভাদরের বিপক্ষে খেলবে। জিতলে তারা বিশ্বকাপে জায়গা পাবে। র্যাঙ্কিংয়ে কোনো বদল না এলে যুক্তরাষ্ট্র পড়বে স্পেনের উল্টো দিকের অর্ধে। তাতে দুই দলের দেখা হতে পারে ২৫ জুলাই মারাকানা স্টেডিয়ামের ফাইনালে। ইংল্যান্ডের পথ আলাদা। তাদের ইউক্রেনকে হারাতে হবে দুই লেগে। ম্যাচ দুটি ১ ও ৫ ডিসেম্বর। স্বাগতিক ব্রাজিল থাকবে এ গ্রুপের শীর্ষে। ২৪ জুন মারাকানায় উদ্বোধনী ম্যাচ খেলবে তারা। ব্রাজিলের সঙ্গে প্রথম পটে থাকবে
র্যাঙ্কিংয়ের সেরা সাত দল। দ্বিতীয় ও তৃতীয় পটে থাকবে র্যাঙ্কিংয়ের পরের আট দল করে। চতুর্থ পটে থাকবে মার্চে শেষ হতে যাওয়া আন্তঃমহাদেশীয় প্লে-অফের তিন বিজয়ী। সঙ্গে থাকবে সবচেয়ে নিচের র্যাঙ্কের দলগুলো। আগের মতো মহাদেশভিত্তিক নিয়ম থাকছে। এক গ্রুপে ইউরোপের সর্বোচ্চ দুটি দল থাকতে পারবে। অন্য যেকোনো মহাদেশের থাকতে পারবে একটি করে।