ব্রাহ্মণপাড়ায় মা'দ'ক ও স'ন্ত্রা'স'বি'রো'ধী আইনের আ'সা'মি'স'হ গ্রে'প্তা'র ৫

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১২:৩৪:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১২:৩৫:৫৫ পূর্বাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা-পুলিশের পৃথক তিনটি অভিযানে ১০০টি ইয়াবা বড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ও মাদকসেবী রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল বাজার এলাকায় অভিযান চালায়। বাজারের উত্তর পাশে মনির হোসেনের বন্ধ গ্যারেজের সামনের পাকা রাস্তা থেকে ১০০টি ইয়াবা বড়িসহ দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শশীদল উত্তর পাড়ার মো. রেজাউল করিম (১৯) ও মো. অন্তর (২১)। অপর এক অভিযানে আজ বৃহস্পতিবার এসআই সুজন কুমার আচার্যের নেতৃত্বে পুলিশ উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকা থেকে মো. এরশাদ মিয়াকে (৫৭) গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, তিনি চলতি মাসের ৭ নভেম্বর ব্রাহ্মণপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়া আজ এসআই মো. শামীম হোসেন ও এসআই মাহতাব হোসেনের নেতৃত্বে পরিচালিত অপর একটি অভিযানে মাদক সেবনের অপরাধে দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন দেবীদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের মো. মহসিন আলম (৩০) এবং ব্রাহ্মণপাড়ার গোপালনগর দক্ষিণ পাড়ার মো. সুরুজ মিয়া (৫৫)। তাঁদের সংক্ষিপ্ত বিচারের (সামারি ট্রায়াল) জন্য আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের আজ দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]