মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা পৃথক তিনটি মামলায় নয়জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। গত ১০ থেকে ১২ নভেম্বর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর ভোরে নগরীর ভদ্রা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এ মামলায় গত ১১ নভেম্বর রাতে রাজপাড়া থানার নিমতলী এলাকা থেকে ইশরাক (৩২) ও জাহিদ হাসানকে (২৮) গ্রেফতার করা হয়। অন্যদিকে, ১১ নভেম্বর সকালে কাদিরগঞ্জের দরিখরবোনা এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা আরেক মামলায় চারজনকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ। তারা হলেন আলী ইসলাম (৩২), জাহাঙ্গীর আলম (৩৫), আবু সালেহ মোহাম্মদ ওমর শরীফ ওরফে রাজিব (৫৫) এবং মিজান হোসেন দিপু (২৮)। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিছিলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। এ মামলায় গ্রেফতার চারজনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এ ছাড়া, গত ১০ নভেম্বর রাতে ছোটবনগ্রাম
পূর্বপাড়ায় যুবদলের আঞ্চলিক কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে ডিবি। তারা হলেন, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কুমার মণ্ডল (২৭), সাবেক সাধারণ সম্পাদক নাহিদ হাসান (২৬) ও সাবেক ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ আলিফ (২২)। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পৃথক তিনটি মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান মুখপাত্র।#