আওয়ামী লীগের স'ন্ত্রা'স ও নৈরাজ্যের প্র'তি'বা'দে জুড়ীতে বিএনপির বি'ক্ষো'ভ মি'ছি'ল

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৯:১২:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৯:১৫:১৫ অপরাহ্ন
এস এম জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুড়ী উপজেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। মিছিলটি জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে জুড়ী নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেস আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়জুর রহমান ও যুগ্ম আহ্বায়ক রুয়েল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমীর হোসেন, সদস্যসচিব মুন্না, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের

সভাপতি এখসান আম্বিয়া Sohan, সাংগঠনিক সম্পাদক তানভীর খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]