সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব `আবেহাও

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৯:০৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৯:০৬:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হাল্ট প্রাইজ ২০২৬–২৭ এর উদ্যোগে সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে হাল্ট প্রাইজ রাবি ‘ প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’ শুরু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাজশাহী নগরির বিভিন্ন স্কুলে গিয়ে সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্নকে সামনে তুলে ধরতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এসময় সংগঠনটির ‘প্রজেক্ট অগ্রযাত্রা’ এর দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে সাঁওতাল সম্প্রদায়ের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, দৈনন্দিন প্রতিকূলতা এবং একটি সুন্দর ভবিষ্যৎ ঘিরে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

এছাড়াও কমিউনিটির মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সম্পৃক্ততার মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও বাস্তব চিত্র অনুধাবন করাই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। কারণ, অর্থবহ পরিবর্তনের সূচনা হয় মানুষের কথা শোনা, তাদের বাস্তবতা বোঝা এবং তাদের অধিকারকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে। এই প্রজেক্ট এর মাধ্যমে কোনো শিশুর সামাজিক পরিচয় কিংবা আর্থিক পরিস্থিতি যেন তার স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। শিক্ষা কোনো , বিশেষ সুবিধা, অনুগ্রহ অথবা প্রাধিকার এমন কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার।

উল্লেখ্য, 'আবেহাও’ একটি নতুন সকালের প্রত্যাশা যেখানে প্রতিটি শিশু সমানভাবে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে এবং কোনো স্বপ্ন থেমে যাবে না সুযোগের অভাবে। প্রজেক্ট অগ্রযাত্রা প্রতিটি পদক্ষেপে, সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]