এক দশকের দাম্পত্যের ইতি, বাংলাদেশে ফিরেছেন শাকিলা জাফর

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৮:৫৮:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৮:৫৯:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

জীবনের দীর্ঘ একটি অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে আবারও বাংলাদেশে ফিরেছেন কবি ও সাবেক করপোরেট নির্বাহী শাকিলা জাফর। ভারতের কবি ও সাবেক করপোরেট নির্বাহী রবি শর্মার সঙ্গে প্রায় এক দশকের দাম্পত্য জীবনের অবসানের পর বর্তমানে ঢাকায় মায়ের সঙ্গে বসবাস করছেন তিনি। জানা গেছে, তাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ২০১৫ সালে রবি শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিলা। বিয়ের পর তিনি শাকিলা শর্মা নামে পরিচিতি পান। এরপর স্বামীর সঙ্গে ভারতের মুম্বাইয়ে বসবাস করছিলেন তিনি। প্রায় দশ বছর একসঙ্গে সংসার করার পর তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দাম্পত্য সম্পর্কের অবসানের পাশাপাশি তাদের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়াও শেষ হয়েছে। প্রায় এক বছর আগে বাংলাদেশে ফিরে আসেন শাকিলা। এরপর থেকে তিনি দেশেই অবস্থান করছেন। বর্তমানে ঢাকায় মায়ের সঙ্গে থাকছেন শাকিলা জাফর। দীর্ঘদিন ভারতের মুম্বাইয়ে কাটানোর পর দেশে ফিরে আসা এবং দাম্পত্য জীবনের সমাপ্তি তার ব্যক্তিগত জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]