মাদারীপুরের কালকিনিতে নি'ষি'দ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের মহাসড়ক অ'ব'রো'ধ

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৮:৩৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৮:৪১:০৯ অপরাহ্ন
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটায় ঢাকা–বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কালকিনি ও ডাসার উপজেলার প্রাণকেন্দ্র ভূরঘাটায় মহাসড়কের কালকিনি অংশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালকিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজালাল হাওলাদার ও আরিফুজ্জামান আরিফের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মহাসড়কে জড়ো হন। এ সময় তাঁরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনার কিছুক্ষণ পর কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। বিএনপি নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে তাঁরা মাঠে রয়েছেন। এ সময় তাঁরা জয় বাংলা লেখা কয়েকটি বৈঠাও উদ্ধার করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘বিষয়টি এখনো আমি পরিষ্কারভাবে জানতে পারিনি। এ বিষয়ে জানার চেষ্টা করছি।’ ঘটনাকে কেন্দ্র করে ভূরঘাটা এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি পরবর্তীতে স্বাভাবিক হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]