ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দা'লা'লচ'ক্রে'র ৭ সদস্য আ'ট'ক, ৫ জনের কা'রা'দ'ন্ড

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৮:২০:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৮:২২:৪৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি রোধে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে বেসরকারি হাসপাতালের দালালচক্রের সাত সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- এবং দুইজনকে অর্থদ- প্রদান করা হয়েছে। অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র সরকারি এই হাসপাতালে চিকিৎসা

নিতে আসা সাধারণ রোগীদের ফুসলিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও এসআরবি। অভিযান চলাকালে হাসপাতালের ভেতর থেকে অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম এবং শিপন মিয়াকে আটক করা হয়। আটকের পর ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, সাব্বির মিয়া ও তাইফ ইসলাম এই পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়। এছাড়া নার্গিস আক্তারকে ৩ হাজার টাকা এবং শিপন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসআরবি-৯ এর

ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোগীদের ভোগান্তি কমাতে হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হয়েছে। শুধু মাঠপর্যায়ের সদস্যরাই নয়, নেপথ্যে থেকে যারা এসব দালালদের লালন-পালন করছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]