ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণপাড়া কবরস্থান সড়কের উন্নয়নকাজের উদ্যোগ নেওয়া হয়েছে। মহেশ রোড থেকে কবরস্থান পর্যন্ত ১৫০ মিটার সড়কের উন্নয়নকাজের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সড়কটির উন্নয়নকাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন নবীনগর উপজেলার উপ-সহকারী ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই। এ সময় স্থানীয় সমাজসেবক মো. নোয়াব মোল্লা, মো. নাসির সরদার মোল্লা, মো. নেহার সরদার মোল্লা, মো. জালাল সরদার মোল্লা, মো. আরশ মোল্লা ও মো. জাফর মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সড়কটির উন্নয়নকাজের উদ্যোগ গ্রহণ করায় রসুলপুর গ্রামবাসীর পক্ষ থেকে নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এলাকাবাসীরা জানান, রসুলপুরের কৃতী সন্তান নুরুল হকের অক্লান্ত প্রচেষ্টা, আন্তরিকতা ও নিরলস উদ্যোগে সড়কটির উন্নয়নকাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাঁর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর প্রত্যাশা, সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং কবরস্থানে যাতায়াত আরও সহজ হবে।
পাশাপাশি সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের সহযোগিতায় রসুলপুর গ্রামে ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।