কিডনি রোগীদের এই ৩ টিকা নেওয়া জরুরি, অবহেলায় বাড়তে পারে জটিলতা

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৫:৪২:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৭:২৯:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি। সাধারণ জ্বর, সর্দি-কাশি বা ফ্লু থেকেও তাদের গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এমনকি সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও বাড়ে। তাই কিডনির চিকিৎসার পাশাপাশি সংক্রমণ প্রতিরোধেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নেফ্রোলজিস্ট তন্ময় মুখোপাধ্যায়ের মতে, কিডনি রোগীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনটি টিকা হলো নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা ও হেপাটাইটিস বি-এর টিকা। নিউমোনিয়ার টিকা কিডনি রোগীদের ফুসফুসে সংক্রমণের ঝুঁকি বেশি থাকতে পারে। স্ট্রেপটোকক্কাস নিউমোনি নামের ব্যাকটেরিয়া থেকে নিউমোনিয়া ছাড়াও রক্তে সংক্রমণ এবং মেনিনজাইটিসের মতো গুরুতর সমস্যা হতে পারে।

নিউমোনিয়ার টিকা এসব সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। ইনফ্লুয়েঞ্জার টিকা সাধারণ ফ্লু কিডনি রোগীদের ক্ষেত্রে দ্রুত গুরুতর রূপ নিতে পারে। জ্বর, শ্বাসকষ্ট এবং হাসপাতালে ভর্তির ঝুঁকিও বেড়ে যায়। তাই প্রতিবছর একবার ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ভাইরাসের ধরন পরিবর্তিত হওয়ায় প্রতিবছর নতুন করে টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে। হেপাটাইটিস বি-এর টিকা বিশেষ করে ডায়ালিসিস নেওয়া রোগীদের জন্য হেপাটাইটিস বি-এর টিকা গুরুত্বপূর্ণ। ডায়ালিসিসের সময় রক্তের সঙ্গে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও সুচের সংস্পর্শে আসতে হয়। ফলে রক্তের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। এ টিকা ভাইরাসজনিত সংক্রমণ থেকে সুরক্ষা দিতে এবং দীর্ঘমেয়াদি লিভারের জটিলতা প্রতিরোধে সাহায্য করে। টিকা নিলেই কি ঝুঁকি পুরোপুরি শেষ? বিশেষজ্ঞদের মতে, কিডনি রোগের চিকিৎসার পাশাপাশি সংক্রমণ প্রতিরোধের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। টিকা নিলেই সংক্রমণ হবে না, এমন নিশ্চয়তা নেই। তবে উপযুক্ত টিকা সংক্রমণের ঝুঁকি, হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কা এবং রোগের জটিলতা কমাতে সহায়তা করতে পারে।

তবে সব রোগীর জন্য একই সময়ে বা একই মাত্রায় টিকা প্রযোজ্য নয়। রোগের পর্যায়, ডায়ালিসিস চলছে কি না এবং অন্যান্য শারীরিক অবস্থার ওপর টিকার ধরন, সময় ও ডোজ নির্ভর করে। তাই নিজে থেকে টিকা না নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা নেওয়া উচিত।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]