নিজস্ব প্রতিবেদক
বাবা-মা দুজনের চাকরি করা আমি পছন্দ করি না’—এমন মন্তব্যকে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তার মতে, সন্তান লালনপালন শুধু মায়ের নয়, বাবা ও মা দুজনের সমান দায়িত্ব। কর্মজীবী মায়েদের জন্য কর্মক্ষেত্রে মানসম্মত শিশুযত্নের ব্যবস্থা করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন শবনম ফারিয়া। পোস্টে তিনি দেশের বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বিভিন্ন উদাহরণ তুলে ধরে নারীদের কর্মজীবন,
আত্মনির্ভরতা এবং সন্তান লালনপালন নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। শবনম ফারিয়া লেখেন, বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী একজন চিকিৎসক এবং তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার। আগের প্রধানমন্ত্রীর কন্যাও অটিজম নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে অনেক কাজ করেছেন। প্রধানমন্ত্রীর স্ত্রীকে ছাতা ধরে রাখার একটি দৃশ্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, এমন ঘটনা দেখে অনেকেই নিজেদের স্বামীদের বলেন, ‘দেখো, শেখো!’ আবার সাবেক প্রধানমন্ত্রীর বিরিয়ানি রান্নার একটি ছবি তার ছেলে প্রকাশ করার পর অনেকে বলেছিলেন, নারীরা যত বড় দায়িত্বেই থাকুন না কেন, সন্তানদের প্রিয় কিছু করতে তারা কখনো ক্লান্ত হন না। এসব উদাহরণ নারীদের জন্য অনুপ্রেরণা উল্লেখ করে অভিনেত্রী বলেন, তারা পারলে অন্য নারীরাও পারবেন—এমন বিশ্বাস থেকেই নারীরা এসব ঘটনা থেকে শেখেন। তবে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানানো এবং তাদের শিক্ষা ও কর্মসংস্থানে উৎসাহিত করার পাশাপাশি দায়িত্বশীল জায়গা থেকে বাবা-মায়ের দুজনের চাকরি করা নিয়ে নেতিবাচক মন্তব্যকে প্রশ্নবিদ্ধ বলে মনে করেন তিনি।
শবনম ফারিয়া লেখেন, ‘আমাদের মতো দেশে যেখানে আমরা প্রতিনিয়ত মেয়েদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হতে বলি, ফ্রি শিক্ষার ব্যবস্থা করার চেষ্টা করে সরকার এবং এনজিওগুলো, মেয়েদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করার জন্য মেয়েদের কাজ করাতে উৎসাহিত করা হয়, সেখানে যখন দায়িত্ববান জায়গা থেকে যদি স্টেটমেন্ট আসে, ‘বাবা-মা দুজনের চাকরি করা আমি পছন্দ করি না’, তখন এইটা খুব প্রশ্নবিদ্ধ একটা মতামত হয়।’ কর্মজীবী নারীদের ক্যারিয়ার ছেড়ে দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সম্প্রতি একটি নিবন্ধে পড়েছেন, করপোরেট প্রতিষ্ঠানে কর্মজীবনের মাঝামাঝি পর্যায়ে অনেক নারী শুধু সন্তান লালনপালনের কারণে চাকরি ছেড়ে দেন।
তার মতে, এ ক্ষেত্রে বক্তব্য হওয়া উচিত ছিল, সন্তান লালনপালন বাবা ও মা দুজনের সমান দায়িত্ব। শুধু মায়ের ওপর সন্তান পালনের বাড়তি চাপ চাপিয়ে দেওয়া উচিত নয়। এ জন্য প্রতিটি অফিসে