কনে ২৫ হাজার কোটি রুপির উত্তরাধিকারী, আর বর...?

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৪:১৪:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৪:১৫:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান গ্রিসে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের নতুন জীবন শুরু করেছেন। গত ১০ নভেম্বর বাগদান সম্পন্ন হওয়ার পর ১১ নভেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিয়েটি শুধু একটি পারিবারিক অনুষ্ঠান নয়, বরং এতে বিনোদন, রাজনীতি ও ব্যবসায়িক জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরই মধ্যে আইভরি রঙের একটি বারোক-থিমের রিসেপশনের আমন্ত্রণপত্রও বেশ ভাইরাল হয়েছে। আগামী ২১ নভেম্বর চেন্নাইতে এই নবদম্পতির একটি জমকালো রিসেপশনের পরিকল্পনা রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। অনিরুদ্ধের সফলতার গল্প অনিরুদ্ধের সংগীত ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল

‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানটি। এই একটি গান তাকে দক্ষিণী ইন্ডাস্ট্রির সীমানা ছাড়িয়ে ভারতজুড়ে পরিচিতি এনে দেয়। এরপর থেকে তামিল, তেলুগু ও হিন্দি সিনেমার শীর্ষস্থানীয় সংগীত পরিচালনা করে তিনি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ চাহিদাসম্পন্ন সংগীত পরিচালক হয়ে উঠেছেন। পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, অনিরুদ্ধের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটি রুপি। এর বড় অংশই আসে তার চলচ্চিত্র প্রতি পারিশ্রমিক থেকে, যা বর্তমানে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ। সাধারণত তিনি প্রতি সিনেমার জন্য ৮ থেকে ১০ কোটি রুপি নিয়ে থাকেন, এমনকি কিছু প্রজেক্টে তার পারিশ্রমিক ১০ থেকে ১২ কোটি রুপির অঙ্কও ছুঁয়েছে। পরিচালক লোকেশ কানাগরাজ ও অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে তার আসন্ন বড় প্রজেক্টে পারিশ্রমিক হিসেবে প্রায় ২৫ কোটি রুপি অফার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। রজনীকান্ত, স্ট্যালিনের পর রিসেপশনে আসছেন মোদি-থালাপতি রজনীকান্ত, স্ট্যালিনের পর রিসেপশনে আসছেন মোদি-থালাপতি গাড়ির সংগ্রহ অনিরুদ্ধের গাড়ি সংগ্রহের পুরো তালিকা প্রকাশ না পেলেও, তার গ্যারেজে বেশ কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গাড়িটির সঙ্গে তার স্ত্রীর পরিবারের সরাসরি যোগসূত্র রয়েছে। ২০২৩ সালে ‘জেলার’ সিনেমার সাফল্যের পর কাব্যের বাবা কালানিথি মারান তাকে প্রায় ১.১ কোটি মূল্যের একটি

‘পোরশে ম্যাকান’ উপহার দিয়েছিলেন, যা দুই পরিবারের সুসম্পর্কের একটি সুন্দর নিদর্শন। পোরশে ছাড়াও তার কাছে একটি ‘বিএমডব্লিউ আইএক্স১ এলডব্লিউবি’, একটি ‘মহিন্দ্রা বিই ৬’ এবং একটি ‘ফোর্ড মুস্তং জিটি’ রয়েছে। সঙ্গীতের বাইরেও ব্যবসায়িক পদচারণা রয়েছে তার। ২০২৪ সালে দক্ষিণ ভারতীয় ফিল্টার কফি এবং স্ন্যাকস ব্র্যান্ড ‘ভিএস মনি অ্যান্ড কো’-এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন তিনি। মানি কন্ট্রোলের তথ্য অনুযায়ী, এখানেও তার অংশীদারিত্বও রয়েছে। স্ত্রী কাব্য মারান সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারানের মেয়ে কাব্য মারান বর্তমানে সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের সিইও ও সহ-মালিক। ইটাইমসের হিসাব অনুযায়ী, কাব্যের নিজস্ব মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপি। যুক্তরাজ্যের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ শেষ করে ২০১৯ সালে সান টিভি নেটওয়ার্কে নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন কাব্য। এরপর ২০১৭ সালে তার বাবার কেনা আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বের দায়িত্ব নেন তিনি। বর্তমানে পরিবারের বৃহত্তর ব্যবসায়িক কার্যক্রমেও তিনি অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত আছেন। কাব্যের ব্যক্তিগত সম্পদ তার পরিবারের তুলনায় ছোট মনে হলেও, তার বাবা কালানিথি মারান ভারতের অন্যতম ধনী মিডিয়া উদ্যোক্তা। হুরুন রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, প্রায় ২৪,৬০০ কোটি রুপি সম্পত্তির মালিক হয়ে তিনি তালিকায় ১৪৬তম স্থানে রয়েছেন। বিনোদন জগতে তার উপরে রয়েছেন কেবল টি-সিরিজের মালিক ভূষণ কুমার, যার সম্পদ প্রায় ৩৬,৩০০ কোটি রুপি। ফোর্বসের

একটি প্রতিবেদন অনুযায়ী, কালানিথি মারানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২.৫ বিলিয়ন ডলার (প্রায় ২৩,৭২৫ কোটি রুপি)। অনিরুদ্ধ-কাব্য দম্পতির বিয়ে এবং রিসেপশন ঘিরে দক্ষিণ ভারতীয় শোবিজে এখন তুমুল উন্মাদনা বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]