হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪নং দোছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, শিক্ষার প্রসার এবং সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর ২০২৬ রোজ বুধবার দুপুর ২:৩০ টায় ৪নং দোছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনামুল হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান
আলহাজ্ব হাবিব উল্লাহ, সাবেক চেয়ারম্যান রশিদ আহাম্মদ, বিএনপি সভাপতি নুরুল আমিন, যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন খোকন জামাতে সভাপতি পারবেজ মোশারফ রাফসান ২৭৬ নং তার্কু মৌজা মংনু হেডম্যান । এ ছাড়াও সভায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দোছড়ি ইউনিয়নের সার্বিক অগ্রগতি এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান বলেন, "সরকার ও প্রশাসনের পক্ষ থেকে দোছড়ি ইউনিয়নের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন, মাদক নির্মূল এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।"
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনকল্যাণমূলক কাজে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান উপস্থিত সকল অতিথি ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে দোছড়ি ইউনিয়নের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের ধারা বজায় রাখতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। দিনের কর্মসূচি হিসেবে সকাল ১১ টায় অতিথিবৃন্দ দোছড়ি উচ্চ বিদ্যালয় ও বাহির মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।