বোয়ালখালীতে আমন ধান বাম্পার ফলন,খুশিতে মাতোয়ারা কৃষক

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০১:০৭:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০১:০৯:৩২ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা

চট্টগ্রামে বোয়ালখালীতে মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। ভোরের সোনালী আলো ফুটতেই ব্যাস্থ কৃষক কাস্তে হাতে দল বেঁধে ধান কাটতে নামছেন কৃষকেরা। কেউ কাটছেন পাকা ধান, কেউবা আঁটি বেঁধে নিয়ে যাচ্ছেন বাড়ির উঠোনে। নতুন ধান ঘরে তোলার আনন্দে এখন কৃষকের ঘরে ঘরে মহা সমারোহে উৎসবের আমেজ। চলতি মৌসুমে আগাম জাতের রোপা আমনের ভালো ফলন এবং সময়ের আগেই ধান ঘরে তুলতে পারায় কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। গতকাল বুধবার বিকালে শ্রীপুর খরনদ্বীপ, আমুচিয়া, ও করলডেঙ্গা কয়েকটি জায়গায় ধান কাটার দূশ্য চোখে পড়ে নভেম্বরের শুরু থেকেই বোয়ালখালীর বিভিন্ন এলাকায় আমন ধান কাটা শুরু হয়েছে। জ্যৈষ্ঠপুরা গ্রামের সূর্যব্রত বিল ও ব্রাহ্মণ্য বিলসহ বিভিন্ন এলাকার মাঠে দেখা গেছে ধান কাটার ব্যস্ততা। কোথাও কৃষকেরা ধান কেটে আঁটি বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছেন, আবার কোথাও জমিতেই চলছে ধান মাড়াইয়ের কাজ। সোনালি ধানের ডগায় জমে থাকা সকালের সোনালী রোধ শিশির আর সন্ধ্যার কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠজুড়ে কাঁচা-পাকা ধানের সমারোহে ছড়িয়ে পড়েছে সোনালি আভা। কৃষকেরা বলছেন, অনুকূল আবহাওয়া ও পরিশ্রমের কারণে এবার আগাম জাতের ধানের ফলন ভালো হয়েছে। নতুন ধান ঘরে তোলার পর নবান্ন উৎসবের পাশাপাশি নতুন চালের পিঠাপুলি তৈরির প্রস্তুতিও শুরু হবে গ্রামেগঞ্জে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় শ্রমিকের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও ধান কাটতে শ্রমিক এসেছেন। তবে শ্রমিক সংকট, মজুরি বৃদ্ধি এবং সার, কীটনাশক ও ডিজেলসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ ও বেড়েছে। ফলে ভালো ফলন হলে ও কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন তাঁরা।

খরনদ্বীপের কৃষক অনিল দাশ জানান, তিনি এক একর ৬০ শতক জমিতে কাটারি ও ৪৯ জাতের ধান চাষ করেছেন। ফলন ও ভালো হয়েছে। ইতিমধ্যে প্রায় ৫ কানি জমির ধান কাটা শেষ করেছেন। একই এলাকার কৃষক মিল্টন শীল, অজয় বড়ুয়া, অনিল শম্ভু জানান, এ বছর সার, কীটনাশক ও ডিজেলসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় ধান উৎপাদনে খরচ বেশি হয়েছে। তবে বাজারে ধানের ভালো দাম থাকায় কিছুটা আশাবাদী তাঁরা। উপজেলা কৃষি অফিসার শাহনুর ইসলাম জানান , যেসব রোপা আমনের ধান কিছুটা দেরিতে পরিপক্ব হয়, শীতের কুয়াশা ও শিশির সেগুলোর দানা পূর্ণতা পেতে সহায়তা করছে। এতে ধানের ভেতরের চাল শক্ত হতে সাহায্য হচ্ছে। পাশাপাশি পোকামাকড়ের আক্রমণের আশঙ্কাও কমেছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোয়ালখালীতে আমন

আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৫০ হেক্টর জমিতে। এর বিপরীতে আবাদ হয়েছে ৪ হাজার ৭৫৫ হেক্টর জমিতে। হাইব্রিড ও উফশী জাতের ব্রি ধান-৮৭, ৪৯, ৫২ এবং পায়জাম জাতের রোপা আমন চাষ হয়েছে। আগাম জাতের ধান চাষ করে কৃষকেরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ধান ঘরে তোলা সম্ভব হবে। ধান কাটার পর অনেক কৃষক সরিষা, ভুট্টা, গম ও শীতকালীন শাকসবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে কেউ কেউ জমি প্রস্তুতের কাজও শুরু করে দিয়েছেন ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]