ছাত্রশিবিরের প্রতি যে আহ্বান জানালেন ছাত্রদল সভাপতি রাকিব

আপলোড সময় : ১২-১১-২০২৬ ১২:০৩:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ১২:০৭:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

বিএনপি সরকারকে সকাল-বিকাল দোষারোপের রাজনীতি পরিহার করার জন্য ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে ছাত্রদল সভাপতি লিখেছেন, বিদেশি এজেন্সিনির্ভর গুপ্ত রাজনীতি ও বট বাহিনীনির্ভর রাজনীতি পরিহার না করলে ইসলামী ছাত্রশিবির তথা সাদিক কায়েমদের প্রতিনিয়ত এ ধরনের লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। গত ১০ নভেম্বর সন্ত্রাসী ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের প্রায় ১৫/২০টি মিছিল শুধু ঢাবি ক্যাম্পাস/ক্যাম্পাসসংলগ্ন এলাকাতেই অনুষ্ঠিত হয়েছে। তিনি লেখেন, সাদিক কায়েমদের ভাগ্য ভালো সেদিন শুধু ১টি মিছিলের মুখোমুখি হতে হয়েছে, তাতেই হয়তো নিজেদের গুপ্ত ও বট বাহিনী নির্ভর অপরাজনীতির কুফল স্পষ্ট হয়েছে। নিজ সংগঠনের সাংগঠনিক পর্যালোচনার আহ্বান জানাই এবং শিবিরের ছাত্রলীগ পুনর্বাসন প্রক্রিয়া থেকে বের হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসে ও রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

সর্বশেষে তিনি লেখেন, সরকারি দল সবসময় জনগণের জবাবদিহির আওতায় থাকবে এবং বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এটা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সেজন্য শিবির

তথা সাদিক কায়েমদের প্রতি আহ্বান থাকবে, সরকারের গঠনমূলক সমালোচনা করুন কিন্তু আওয়ামী-ছাত্রলীগকে পুনর্বাসনের অংশ হিসেবে প্রতিদিন সকাল বিকাল শুধু বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করুন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]