খালেক পারভেজ লালু, উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কথিত নৈরাজ্য, সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলিপুর জিরো পয়েন্টের বড় মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব খাইরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্যসচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম
আহমেদ, মঈনুল ইসলাম ওমঈন নাজমুল হুদা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ সরদার, সাবেক ছাত্রদল নেতা স্বপন কুমার সাহা এবং কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম পারভেজসহ অন্যরা।