ঠাকুরগাঁওয়ে ইজারার সীমানার বাইরে বালু লু'ট

আপলোড সময় : ১২-১১-২০২৬ ১২:২৩:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ১২:২৪:৫৯ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্ধারিত ইজারার সীমানার বাইরে বিভিন্ন এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি নদীভাঙন ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের প্রকাশিত হালনাগাদ বালুমহালের তথ্য অনুযায়ী, সদর উপজেলায় মোট তিনটি বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। এগুলো হলো—নারগুন (৮.০১ একর), কোষা (১০.৮১ একর) এবং কাস্তোর (১৫.৬২ একর)। তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত ইজারার সীমানা অতিক্রম করে সদর উপজেলার বরুনাগাঁওসহ বিভিন্ন এলাকায় ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্ত উপেক্ষা করে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে একদিকে সরকার রাজস্ব থেকে

বঞ্চিত হচ্ছে, অন্যদিকে নদীর পাড় ভাঙন, কৃষিজমির ক্ষতি এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার জব্দ এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]