ইসলামপুরে ছাত্রদলের বি'ক্ষো'ভ মিছিল ও সমাবেশ

আপলোড সময় : ১১-১১-২০২৬ ১১:৩২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ১১:৩৩:৪৭ অপরাহ্ন
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির দিকনির্দেশনায় উপজেলা ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রী ছাউনি চত্বরে সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আজিজুর রহমান রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো সংগঠন নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল রাজপথে থেকে তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]