গলাচিপা চর মোন্তাজে সাপের কামড়ে যুবকের মৃ'ত্যু: নদী পারাপারে দীর্ঘসূত্রিতায় চিকিৎসার অ'ভি'যো'গ।

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৮:৪২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৮:৪৫:৪৫ অপরাহ্ন
মোঃ নুহু ইসলাম পটুয়াখালী স্টাফ রিপোর্টার:

পটুয়াখালীর জেলা রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চর মোন্তাজে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে হাসান তালুকদার (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সময়মতো স্থানীয় পর্যায়ে কোনো চিকিৎসাকেন্দ্র বা হাসপাতাল না থাকায় নদী পেরিয়ে পার্শ্ববর্তী উপজেলায় নেওয়ার পথে অতিরিক্ত সময়ক্ষেপণ হওয়ায় তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার চর মোন্তাজ এলাকায় নিজ জমিতে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান হাসান তালুকদার। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। ঘটনার পরপরই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। কিন্তু দুর্গম চর মোন্তাজ এলাকায় সাপের বিষ প্রতিষেধক (অ্যান্টিভেনম) বা জরুরি চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় তাকে দ্রুত উপজেলা সদর বা অন্য কোনো হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। নদী পার হয়ে পার্শ্ববর্তী অন্য কোনো উপজেলায় পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়ে। ফলে হাসপাতালেও পৌঁছানোর আগেই মৃত্যুর মুখে ঢলে পড়েন হাসান। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্ত্বেও চর মোন্তাজের মতো দুর্গম এলাকায় একটি আধুনিক চিকিৎসাকেন্দ্র বা অন্তত সাপের বিষের অ্যান্টিভেনমসহ জরুরি চিকিৎসা সেবা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, দ্বীপ অঞ্চলের মানুষের এই স্বাস্থ্যগত অসহায়ত্ব আর কত প্রাণ কেড়ে নেবে?

সামান্য চিকিৎসাসেবার অভাবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। হাসানের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত চর মোন্তাজসহ দুর্গম উপকূলীয় অঞ্চলগুলোতে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]