কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে উজ্জ্বল বড়ুয়া প্রকাশ বাপ্পি (৪২) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা থেকে রাইখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা তাঁকে আটক করেন। পরে তাঁকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক উজ্জ্বল বড়ুয়া রাইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনি রাইখালীর রিফিউজিপাড়া এলাকার মৃত মিলন বড়ুয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত দেশব্যাপী ছাত্র ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম চৌধুরী (বর্তমানে প্রবাসে) তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘পতন আন্দোলন শুরু, ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট সফল’ শিরোনামে একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টের পরিপ্রেক্ষিতে রাইখালী ইউনিয়ন
ছাত্রদলের আয়োজিত অবস্থান কর্মসূচি নিয়ে উজ্জ্বল বড়ুয়া কটূক্তিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে মন্তব্যে ছাত্রদলের নেতাকর্মীদের গরু-ছাগল বলে আখ্যায়িত করায় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) এম সাকের আহমেদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে উজ্জ্বল বড়ুয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।