নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হ'ত্যা'র বিচার ও জড়িতদের ফাঁ'সি'র দাবিতে সড়ক অ'ব'রো'ধ ও বি'ক্ষো'ভ

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৮:২৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৮:২৯:০৩ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে শহীদ হোসেন মনা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। আজ বিকেলে চৌমুহনী বাজারে নোয়াখালী - চট্রগ্রাম প্রধান সড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় সড়কে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অবরোধের দেড় ঘন্টা পর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহাবুল কবির এসে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেয়।

বিক্ষোভকারীদের দাবি, হত্যাকান্ডের ৪৮ ঘন্টা পার হলেও প্রধান খুনি ফুয়াদ, রিমন, জসিম, কাশেম, স্বপন, আবুল হোসেনকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। বিক্ষোভকারিরা দ্রুত হ্যাকারিদের দৃষ্ট্রান্তমূলক শাস্তি দাবী করেন। এসময় বক্তব্য রাখেন, নুরুল আমিন, আব্দুল মমিন, দুলাল মিয়াসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

গত ৮ নভেম্বর রাতে হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাদু মুহুরীর বাড়ির বুল মিয়ার ছেলে শহীদ হোসেন মনাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামুন নামে আরও একজন গুরুতর আহত হন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]