নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ৪ লাখ টাকার সরকারি ঔষধ গায়েবের ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। এ ঘটনায় ঔষধ বহনকারী ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের ঔষধ নবীগঞ্জ হাসপাতালে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত পরিমাণ ঔষধ হাসপাতালের স্টোরে জমা হয়নি। পরে হিসাব মিলাতে গিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ঔষধের ঘাটতি ধরা পড়ে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে ঔষধ পরিবহনে নিয়োজিত ট্রাক চালক ও তার হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে ঔষধ আসলেই চুরি হয়েছে, নাকি পথে কোথাও সরিয়ে ফেলা হয়েছে, নাকি এর পেছনে হাসপাতালের ভেতরের কেউ জড়িত — তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী বলেন, “ঔষধ আসার সময় স্টোরে ঠিকমতো বুঝে নেওয়া হয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন।”
অন্যদিকে গ্রেপ্তারকৃতদের পরিবারের দাবি, তারা নির্দোষ। তাদেরকে ফাঁসানো হচ্ছে। এ বিষয়ে নবীগঞ্জ থানার এক কর্মকর্তা বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত করছি। চালক ও হেলপারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে এ ঘটনার পর হাসপাতালে ঔষধ ব্যবস্থাপনা নিয়ে সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন