কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাহিনুর বেগম এবং প্রশাসনিক কর্মকর্তা মঞ্জয় দেবনাথকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসাঈন বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার নির্দেশে পৃথক দুটি চিঠির মাধ্যমে তাঁদের এ নোটিশ দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া নাগরী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান। এ সময় জন্মনিবন্ধন রেজিস্টার যথাযথভাবে প্রত্যয়ন না করা এবং রেজিস্টারের শেষের ৪ ও ৫ নম্বর পাতায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের স্বাক্ষর না থাকার বিষয়টি তাঁর নজরে আসে। নোটিশে বলা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ ধরনের কার্যক্রম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(ঘ) ধারা অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের শামিল। অন্যদিকে প্রশাসনিক কর্মকর্তা মঞ্জয় দেবনাথের ক্ষেত্রে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১-এর ৩৪(ক) ও ৩৪(খ) বিধি উল্লেখ করা হয়েছে। পরে জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব)
আহাম্মদ হোসেন ভূঁইয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাহিনুর বেগমকে এবং সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) নূর নাহিন নিশাদ প্রশাসনিক কর্মকর্তা মঞ্জয় দেবনাথকে পৃথকভাবে শোকজ করেন। নোটিশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে কেন তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী উপযুক্ত দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।