ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চু'রি হচ্ছে ভবনের মালামাল

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৭:০৯:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৭:২০:১৬ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি দিনাজপুর গণপূর্ত বিভাগ নিলাম না দেওয়ায় ভবনের জানালা-দরজাসহ অন্যান্য মালামাল একের পর এক চুরি হয়ে যাচ্ছে। দেখার কেউ নেই। সরকার ইতিপূর্বে ফুলবাড়ী সাব-রেজিষ্ট্রার অফিসের পরিত্যক্ত জায়গায় নতুন ভবন নির্মাণ করার পর পুরাতন ভবনটি দিনাজপুর গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করেন। সেই নির্মাণকৃত নতুন ভবন গত কয়েক বছর আগে উদ্ভোধন হওয়ার পর সেখানে এখন সাব-রেজিষ্ট্রার অফিসের কার্যক্রম পরিচালনা হচ্ছে। পুরাতন ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ভবনের জানালা-দরজা ও অন্যান্য আসবাবপত্র গুলি রক্ষণাবেক্ষনের অভাবে দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছে। ভবনটি নিলাম দিলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হতো। কিন্তু দিনাজপুর গণপূর্ত বিভাগ কেন এই পরিত্যক্ত ভবনটি নিলাম দিচ্ছে না।

আসলে কি দিনাজপুর গণপূর্ত বিভাগ এর নজরে নেই? যদি নজরে থাকে তাহলে কেন সেই ভবনটি নিলাম না দিয়ে ফেলে রেখেছেন। কিছু অসৎ ব্যক্তিরা এই ভবনটির দেওয়াল ভেঙ্গে ব্যবহার করছে। এ ব্যাপারে স্থানীয় সুধীজন জরুরী ভিত্তিতে ভবনটির নিলামের জন্য দিনাজপুর গণপূর্ত বিভাগের নেক দৃষ্টি কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]