কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
দুর্ঘটনায় আহত রোগীর ক্ষতস্থান ঢেকে দেওয়া, রক্তপাত বন্ধ করা এবং জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহৃত হওয়ার কথা যে গজের, সেই গজ দিয়েই তৈরি করা হয়েছিল হাসপাতালের নিরাপত্তাবেষ্টনী। বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অবশেষে সেই গজ সরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে সেখানে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের রশি। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন চিত্র দেখা গেছে বুধবার (১১ নভেম্বর) সকালে। এর আগের একই দিন সকালে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে বিভিন্ন শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর পরই হাসপাতালের বেষ্টনী থেকে খুলে ফেলা হয় রোগীর চিকিৎসায় ব্যবহারের জন্য সংরক্ষিত সেই গজ। এর আগে বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ মুঠোফোনে
গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন, তিনি নিজে এ কাজ করেননি। তবে হাসপাতালের নিরাপত্তার স্বার্থে আনসার সদস্যরা বেষ্টনী তৈরিতে গজ ব্যবহার করেছেন। পরে এ বিষয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলেন গণমাধ্যমকর্মীরা। তারা জানান, হাসপাতালের নিরাপত্তাবেষ্টনী তৈরিতে গজ ব্যবহার করা হলেও তা হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করা হয়েছে। তারা আরও বলেন, হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকলেও তারা হাসপাতালের নিজস্ব কর্মী নন। তাই হাসপাতালের অভ্যন্তরে কোনো কাজ করতে হলে বা কোনো কিছু ব্যবহার করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করা হয়। এ ক্ষেত্রে তাদের কোনো দায় নেই বলেও দাবি করেন তারা। এদিকে, হাসপাতালের চিকিৎসাসামগ্রী দিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী গ্রামের বাসিন্দা আব্দুল সালাম এ বিষয়ে প্রতিবেদককে বলেন, ‘আমরা আসলে যে বিষয়টি আমলে নিইনি, সেটিই আপনারা সমাজের দর্পণ হিসেবে তুলে ধরেছেন। এ কারণেই দেশের মূলধারার গণমাধ্যমকর্মীদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়।’ হাসপাতালের চিকিৎসাসেবার বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ছোট ছোট নানা সমস্যার কারণে এ হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাসপাতালের মূল ফটক দিয়ে প্রবেশের সময়ই রোগীদের বড় ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। মূল সড়ক থেকে হাসপাতালের প্রবেশপথ পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে উঁচু-নিচু অংশ ও খানাখন্দ রয়েছে। এসব বাধা পেরিয়ে হাসপাতালে পৌঁছানোর পরও রোগীদের নানা ভোগান্তির মুখোমুখি হতে হয়। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে আব্দুল সালাম বলেন, একদিন তিনি হাত ভাঙা অসুস্থ বৃদ্ধ বাবাকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। হাসপাতালের প্রবেশপথের ভাঙা অংশে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে তার অসুস্থ বৃদ্ধ বাবা আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং নতুন করে আঘাত পান। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রবেশপথটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। এখনো একই অবস্থায় রয়েছে রাস্তাটি। এ বিষয়ে বক্তব্য জানতে বুধবার গণমাধ্যমকর্মীরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদের মুঠোফোনে যোগাযোগ করেন। প্রথমে তিনি পরিচয় জানতে চান। পরে প্রতিবেদকের পরিচয় জানার পর তিনি ব্যস্ততা ও মিটিংয়ে থাকার কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্যদিকে, বিষয়টি নিয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি তার নজরে এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ ক্ষেত্রে ভুল করেছেন। কেন এবং কীভাবে এমন ঘটনা ঘটল, তা জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে দেখার উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালের মূল প্রবেশপথের বেহাল অবস্থা সম্পর্কে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, বিষয়টি তার জানা ছিল না। তবে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে, যাতে দ্রুত রাস্তাটি সংস্কার করা হয়। এদিকে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর হাসপাতালের বেষ্টনী থেকে চিকিৎসাসেবায় ব্যবহারের জন্য সংরক্ষিত গজ সরিয়ে প্লাস্টিকের রশি লাগানোর
ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেলেও হাসপাতালের চিকিৎসাসামগ্রীর যথাযথ ব্যবহার ও রোগীদের ভোগান্তি নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, শুধু একটি বেষ্টনী পরিবর্তন করলেই দায়িত্ব শেষ হয় না; হাসপাতালের চিকিৎসাসামগ্রীর সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি রোগীদের নিরাপদ যাতায়াতের পরিবেশও নিশ্চিত করতে হবে।