মুন্সিগঞ্জে এসআরবি-১০ এর অভিযান:
প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও কাশ্মীরি শাল’সহ ০২ চোরাকারবারি গ্রেফতার।* ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা, চোরাকারবারি ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। চোরাচালান রোধ করার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১১/১১/২০২৬ তারিখ মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানা এলাকা
হতে চোরাকারবারির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য’সহ চোরকারবারি চক্রের ০২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০। ২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ১১/১১/২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩:৪৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনিমন্ডল এলাকায় মহাসড়কের উপর অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে। উক্ত অভিযানে পদ্মাসেতু পাড় হয়ে মুন্সিগঞ্জের দিকে আসা ০২ টি কাভার্ড ভ্যান হতে ১০,৫৪,১২,০০০/- (দশ কোটি চুয়ান্ন লক্ষ বারো হাজার টাকা) মূল্যমানের ২৬,৩৫৩ পিস ভারতীয় শাড়ী কাপড় ও ৩৭,৩০,০০০/- (সাঁইত্রিশ লক্ষ ত্রিশ হাজার টাকা) মূল্যমানের ২,৪৮৭ পিস কাশ্মীরি শাল’সহ দুইজনকে আটক করা হয় । এসময় উক্ত ভারতীয় পণ্য চোরাচালান কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ০২ টিও জব্দ করা হয়। ৩। আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম ১। সাজ্জাদ হোসেন (২৮), পিতা- শাহাদাত হোসেন, সাং- ঘোনা, থানা-সাতক্ষীরা সদর ও ২। নাজমুল হোসেন (৩২), পিতা- জালাল উদ্দিন, থানা- কলারোয়া, উভয় জেলা- সাতক্ষীরা বলে জানা যায়। আসামিদ্বয় পরস্পর যোগসাজসে ভারতের বেনাপোল হতে
চোরাকারবারির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ী কাপড় ও কাশ্মীরি শালসহ বিভিন্ন ভারতীয় পণ্য কাভার্ড ভ্যানের মাধ্যমে এনে দেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় করে আসছিল মর্মে জানায়। ৪। উদ্ধারকৃত ভারতীয় পণ্য’সহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৫। চোরাচালান একটি দেশের অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষায় চোরাচালান প্রতিরোধে এসআরবি-১০ সর্বদা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে