রাঙ্গাবালীতে সাপের কামড়ে যুবকের মৃ'ত্যু

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৪:৩৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৪:৩৯:২৭ অপরাহ্ন
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে সাপের কামড়ে হাসান তালুকদার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে সাপের কামড়ের শিকার হন তিনি। পরে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তাঁকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুন নাঈম তানহা।

ডা. জান্নাতুন নাঈম তানহা জানান, সকাল ১০টার দিকে হাসানকে সাপে কামড় দেয়। তাঁকে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগে পরিবারের সদস্যরা বাড়িতে ওঝা দিয়ে ঝাড়ফুঁক ও স্থানীয়ভাবে প্রচলিত চিকিৎসার চেষ্টা করেছিলেন বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]