রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পুষ্টির চাহিদা পূরণ ও নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে ৬০ জন স্থানীয় সদস্যের মাঝে শাকসবজির বীজ এবং জৈব সার উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়েছে। অদ্য ১১ নভেম্বর ২০২৬ , বুধবার কারিতাস পিএইপি ৩ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৫টি পাড়ার মোট ৬০ জন উপকারভোগীর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল কিচেন গার্ডেনিংয়ের জন্য ৮ প্রকারের
উচ্চফলনশীল সবজি বীজ (মোট ২২.৫ কেজি), এবং বীজ অমৃতা বা ডরল জৈব সার উৎপাদনের জন্য ৩০ কেজি বেসন ও ৩০ কেজি চিটাগুড়। প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইউচুপ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নোমান এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাসহ কারিতাস প্রকল্পের বিভিন্ন স্তরের মাঠ সহকর্মীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
বাড়ির পাশের অব্যবহৃত জমিতে বা আঙ্গিনায় কিচেন গার্ডেনিংয়ের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। তারা প্রত্যেকেই বাড়ির আঙ্গিনায় নিরাপদ সবজি চাষে উদ্বুদ্ধ হওয়ার জন্য স্থানীয় জনগণের প্রতি জোরালো আহ্বান জানান।