উলিপুরে কিশোর-কিশোরীদের অভিজ্ঞতা বিনিময় ও অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৪:০১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৪:০৪:০১ অপরাহ্ন
খা‌লেক পার‌ভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সিডস) কর্মসূচির আওতায় কিশোর-কিশোরীদের অভিজ্ঞতা বিনিময় ও অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১১ টায় উলিপুর জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে এ সভার আয়োজন করা হয়। উলিপুরের বিভিন্ন ফোরামের কিশোরীদের উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশন, নরওয়ের সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার মহিউদ্দিন

আহম্মেদ,উলিপুর প্রেসক্লাবের সদস্য খালেক পারভেজ লালু, বিভাংশু মোহন রায় - উপজেলা কো-অর্ডিনেটর সহ ইএসডিওর সিডস প্রকল্পের উন্নয়নকর্মী এবং সংলাপ ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সিএস মহিউদ্দিন আহম্মেদ বলেন, ইএসডিও সিডস কর্মসূচির এ কার্যক্রম উপজেলার কিশোর-কিশোরীদের দারুণভাবে অনুপ্রাণিত করছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনেও কার্যকর ভূমিকা রাখছে। তিনি এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সভায় কিশোরী ফোরামের প্রতিনিধিরা তাঁদের অর্জিত অভিজ্ঞতা, অধিকার প্রতিষ্ঠা এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এ সময় কিশোর-কিশোরীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়। তাঁদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। এ ছাড়া ইএসডিও-সিডস প্রকল্পের

প্রতিনিধিরা কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং অধিকার নিশ্চিতকরণে সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। সভায় বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]