রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও সবজি বীজ বিতরণ

আপলোড সময় : ১১-১১-২০২৬ ১২:৫৭:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ১২:৫৯:২১ অপরাহ্ন
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শীতকালীন সবজি বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ পিএইপি -৩ প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেরন কারিতাস পিএইপি ৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো: মামুন সিকদার প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া,বিশেষ অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নোমান, ২৯৯ নং আসনের সংসদ সদস্যের প্রতিনিধি জিকু কুমার দে এবং রাজস্থলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীসহ প্রকল্পের মাঠসহায়করা।

অনুষ্ঠান শেষে ৬০ জন সদস্যের মাঝে আট প্রকারের মোট ২২ দশমিক ৫ কেজি শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়। পাশাপাশি তরল জৈব সার উৎপাদনের উপকরণ হিসেবে ৩০ কেজি চিটাগুড় ও ৩০ কেজি বেসন বিতরণ করা হয়। এ সময় প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন শিকদার জানান, চলতি মৌসুমে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের ১৫টি পাড়ায় পর্যায়ক্রমে মোট ৩৯৬ জন উপকারভোগীর মধ্যে শীতকালীন সবজির বীজ বিতরণ করা হবে।

তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সবজি উৎপাদন বৃদ্ধি, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ এবং কৃষকদের টেকসই কৃষিচর্চার মাধ্যমে নিজের খাবার নিজে উৎপাদনে করার জন্য আহব্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]