বরিশালে কার্যক্রম নি'ষি'দ্ধ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ গ্রহণের ভিডিও ভাইরাল

আপলোড সময় : ১১-১১-২০২৬ ১২:৪৬:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ১২:৪৮:২২ অপরাহ্ন
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালের উজিরপুর উপজেলায় আলোচনা সভা, কেক কাটা ও শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বুধবার প্রথম প্রহরে একটি রুমের মধ্যে এ অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের লিখিত শপথ বাক্য পাঠ করিয়েছেন উজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু। অনুষ্ঠানের ব্যানারে দেখা গেছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ উজিরপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ভিডিওটি

পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার সময় উজিরপুর উপজেলা যুবলীগের সদস্য মো. শাওন বালী বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। তার সাথে উপস্থিত নেতাকর্মীরা শ্লোগান ধরেন। এসময় অন্যান্যদের মধ্যে গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন খান, শোলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন হাওলাদার, সহ-সভাপতি মামুন হাওলাদার, বামরাইল ইউনিয়ন যুবলীগের সহ-

সভাপতি সালমান কবির, জল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আসলাম, গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য রফিক খান, শোলক ইউনিয়ন যুবলীগের সদস্য সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু বেপারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]