নার্সারি করে আপনি ও হতে পারেন একজন সফল উদ্যোক্তা

আপলোড সময় : ১১-১১-২০২৬ ১২:৩৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ১২:৪০:৩০ অপরাহ্ন
মো আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা :

নার্সারি ব্যবসা থেকেও সফল হওয়া যায়। বাড়ির ছাদেও করতে পারেন নার্সারি। সামনে শীত আসছে । এই শীতের সময় , বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করতে পারেন । ফুলের গাছের, রয়েছে ব্যপক চাহিদা । শুধু ফুলের চারা নয় । আম, জাম, কাঠাল, নারিকেল সহ আনান্য ফলের গাছের ও রয়েছে প্রচুর চাহিদা । গ্রামাঞ্চলে চাইলে স্বল্প পুঁজিতেও নার্সারি করা যায়। নিজের কৃষিক্ষেত থাকলে , ৩০ হাজার টাকা দিয়েই ছোট আকারের নার্সারি চালু করা সম্ভব।

অনেক পরিমাণে ফল, ফুল ও ভেষজ উদ্ভিদ উৎপাদন করে । বাজারে বিক্রি হয় । পানি পাওয়া যায় এমন স্থানে নার্সারি করুন। ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী উদ্ভিদের চারা বা কলম উদ্ভাবন করা যায় । বাণিজ্যিক নার্সারি গ্রাম বা শহরতলির আশপাশে করলে সরবরাহ করতে সুবিধা হয়। ঊর্বর বেলে-দোআঁশ বা দোআঁশ মাটি নার্সারির জন্য উপযোগী। নার্সারিতে দরকার হবে , নার্সারি শেড, কীটনাশক সংরক্ষণাগার, নেট হাউজ, মিস্ট হাউজ ও প্রপাগেশন হাউজ। থাকতে হবে বিদ্যুৎ সুবিধা, ইন্টারনাল রাস্তা, সেচ ও নিষ্কাশন নালা। নার্সারি ব্যবসায় সফলতা বৃক্ষের দেখভাল করলেই আসবে। পরিচর্যার জন্য দক্ষ কর্মীও দরকার। শীতকালে এক দিন পর , বর্ষাকালে প্রয়োজন মতো পানি দিলেই চলে। যাতে ভালো আলো পায় সেই দিকে ও খেয়াল রাখতে হবে।

প্রতি মাসে একবার চারাগাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে। তিন মাস পর পর মাটিতে সার ও খৈল দেওয়া দরকার। যে কেউ ইচ্ছা করলে প্রশিক্ষণ নিয়ে নার্সারির কাজ হাতেকলমে শিখতে পারেন। বাড়ির ছাদেও করতে পারেন নার্সারি। প্রায় সব ধরনের গাছই ছাদে টবে করা যায়। তবে পানি দেওয়া ও শেডের অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। দেড় হাজার বর্গফুটের ছাদে পূর্ণাঙ্গ নার্সারি করা সম্ভব।

ব্যবসায় সব ব্যয় বাদ দিয়ে বছরে ছোট নার্সারি হলে এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত লাভবান হতে পারেন। নার্সারি করে অনেকেই হয়েছেন , একজন সফল উদ্যোক্তা ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]