বরিশালের হিজলায় ভ'য়া'ব'হ অ'গ্নি'কা'ণ্ড: পু'ড়ে ছাই ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠান, ঘটনাস্থল পরিদর্শন ইউএনও

আপলোড সময় : ১১-১১-২০২৬ ১২:৩০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ১২:৩১:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, হিজলা (বরিশাল):

বরিশালের হিজলা উপজেলার ঐতিহ্যবাহী ছয়গাঁও বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে দোকানগুলোর সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে বাজারের একটি দোকানে হঠাৎ এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ওই সময় হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি কেউ।ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের শান্ত্বনা দেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তার আশ্বাস প্রদান করেন। বাজার কমিটির সভাপতি

আবদুল মান্নান বেপারী জানান, অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোই ছিল তাদের একমাত্র জীবিকার অবলম্বন। আকস্মিক এই সর্বগ্রাসী আগুনে সর্বস্ব হারিয়ে তারা এখন চরম আর্থিক সংকটে ও দিশাহারা হয়ে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার তাগিদে তারা সরকারের কাছে দ্রুত জরুরি আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

এদিকে, অসহায় ও ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এবং তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।,

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]