‎ধনবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছা'ই, ক্ষ'তি সাড়ে ৬ লাখ টাকা

আপলোড সময় : ১১-১১-২০২৬ ১২:০২:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ১২:০৪:৫৩ পূর্বাহ্ন
‎শ‌হিদুল ইসলাম :ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

‎টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ‎মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে ধনবাড়ী থানাধীন বিল কুকরি সাকিনে আঃ খালেকের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক মিটার থেকে সৃষ্ট শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে বাড়ির একটি চৌচালা টিনের ঘরের সবকিছু পুড়ে যায়। ‎খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি ধনবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ‎পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাৎক্ষণিক সহায়তা হিসেবে দুই বস্তা শুকনো খাবার ও তিনটি কম্বল প্রদান করেন। ‎এ ছাড়া যথাযথ প্রক্রিয়ায় আরও সরকারি সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে প্রয়োজনীয় আবেদন দাখিলের পরামর্শ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]