কুড়িগ্রাম কলেজ মোড়ে আ'গু'নে পু'ড়'ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষ'তি

আপলোড সময় : ১০-১১-২০২৬ ১১:৩১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ১১:৩৩:০৫ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পৌর শহরের কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ফুলের দোকানসহ মোট ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ মোড়ে অবস্থিত টিনশেডের কয়েকটি দোকানে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা মালামাল, কম্পিউটার সামগ্রী ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী

পরিচালক মোঃ এনামুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী এতে প্রায় ২০ লাখ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]